আমতলী ও পাংশায় দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মাদুলিয়া গ্রামে রাস্তার পাশ থেকে গতকাল বুধবার সকালে এক মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার করা হয়েছে। পাংশায় নিহতের বাবা আবদুর রহমান জানান, ফারুক উদ্দিন (২৫) এক বছর ধরে ভাড়ায় মোটরসাইকেলে চালাতেন। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। সকালে লোকমুখে লাশের খবর পেয়ে তাঁর ছেলের লাশ দেখতে পান। বরগুনার আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামের কৃষক নয়া ফরাজীকে (৫৫) মঙ্গলবার রাতে তাঁর প্রতিবেশীরা পিটিয়ে আহত করে বাড়ির পার্শ্ববর্তী একটি ধানখেতে ফেলে রেখে যায়। বুধবার ভোর রাতে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করলে বুধবার সকালে তিনি মারা যান।