আমতলী-তালতলী সড়কে বাসধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসের চালক ও সহকারীকে মারধর এবং বাস ভাঙচুরের প্রতিবাদে বরগুনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি আমতলী-তালতলী সড়কে গতকাল শুক্রবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে। ফলে এই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক হারুন-অর রশিদ জানান, আমতলী-তালতলী সড়কের আলীর বন্দর এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের কয়েকজন চালক গত বৃহস্পতিবার আরজ-অরবিদ পরিবহন নামের একটি বাসের চালক মামুন হাওলাদার ও তাঁর সহকারী খোকনকে মারধর এবং বাসটি ভাঙচুর করেন। প্রতিবাদে গতকাল সকাল থেকে ওই সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।