আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পানি নেই চার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার দিন ধরে পানি নেই। চিকিৎসক ও কমকর্তা-কর্মচারীদের বাসভবনেও পানি সরবরাহ বন্ধ। এতে রোগীদের পাশাপাশি তাঁরাও ভোগান্তি পোহাচ্ছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালে পানি সরবরাহের বৈদ্যুতিক পাম্পের মোটরটি মঙ্গলবার নষ্ট হয়ে যায়। এ কারণে ওই দিন থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ বন্ধ রয়েছে। শৌচাগারে গিয়েও রোগীরা পানি ব্যবহার করতে পারছে না। পরিষ্কারের কাজ বন্ধ থাকায় শৌচাগার এমনকি ওয়ার্ডগুলোয় দুর্গন্ধে টেকা যায় না। রোগীরা বাইরে থেকে নলকূপের পানি সংগ্রহ করে কোনো রকম কাজ চালাচ্ছে।এখানে ভর্তি হওয়া ডায়রিয়ায় আক্রান্ত এক রোগীর আত্মীয় শাহজাহান হাওলাদার বলেন, ‘ডায়রিয়ার রোগীদের জন্য এমনিতেই বেশি পানি দরকার। এখানে চার দিন ধরে পানিই নেই। রোগীকে বাড়ি নিয়ে যাব।’হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকা আকলিমা বেগম বলেন, ‘চার দিন ধরে হাসপাতাল কম্পাউন্ডের বাইরে থেকে পানি সংগ্রহ করে কাজ চালাচ্ছি। বাচ্চাদের আপাতত আত্মীয়ের বাড়িতে পাঠিয়েছি।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মদন জি পাল জানান, বৈদ্যুতিক মোটরটি নষ্ট হওয়ার পরপরই স্বাস্থ্য বিভাগের প্রকৌশল শাখার কর্মকর্তাদের জানানো হয়েছে। এক দিন পর মেকানিক এসে মোটরটি খুলে নিয়ে গেছেন। এখন পর্যন্ত সেটি মেরামত করে লাগানো যায়নি।বরগুনার সিভিল সার্জন জহিরুল ইসলাম জানান, পানির পাম্পের মোটর মেরামতের দায়িত্ব স্বাস্থ্য বিভাগের প্রকৌশল শাখার। তাদের বারবার তাগিদ দেওয়া হচ্ছে।