আমতলীতে ইউএনওর বিরুদ্ধে মামলা
বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে আদালতে দুটি মামলা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগে অনিয়মের অভিযোগে দুজন প্রার্থী মামলা দুটি দায়ের করেছেন।মামলার আরজি সূত্রে জানা গেছে, উপজেলার বাইনবুনিয়া ও গেড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে চূড়ান্ত অনুমোদন না পেয়ে প্রার্থী এনামুল হক ও নাইম তালুকদার গত সোম ও বুধবার আদালতে মামলা করেন। সহকারী জজ আদালতে দায়ের করা মামলায় আমতলীর ইউএনও মোহামঞ্চদ আবদুল্লাহসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।মামলায় অভিযোগ করা হয়, গত ২৪ ডিসেম্বর নির্বাচনী পরীক্ষায় মেধা তালিকায় বাদী দুজনই প্রথম স্থান অধিকার করেন। নিয়োগ কমিটির তালিকায়ও তাঁরা শীর্ষে ছিলেন। কিন্তু ইউএনও ২৬ মে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীদের চূড়ান্ত অনুমোদন দেন।আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন মামলাটি আমলে নিয়ে নিয়োগ স্থগিত করে ইউএনওকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। ইউএনও বলেন, ‘মামলার বিষয়ে কোনো মন্তব্য করব না। তবে বিধি মেনেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।’