আমতলীতে এক রাতে পানির ২৭টি মিটার চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের ২৭টি বাড়ির পানি সরবরাহ লাইনের মিটার বুধবার রাতে চুরি হয়ে গেছে। একদল দুর্বৃত্ত পিতলের তৈরি এসব মিটার বিক্রি করার জন্য এ অপতৎপরতা চালাচ্ছে। এতে পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকেরা দুর্ভোগ পোহাচ্ছেন। মিটারের কয়েকজন মালিক অভিযোগ করেন, মিটার চুরি যাওয়ার পর পুনরায় তাঁদের এক হাজার ৫০০ টাকা করে দিয়ে নতুন মিটারও সংযোগ নিতে হয়। পৌরসভা এলাকায় রাতে পাহারা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।আমতলী থানার ওসি শামসুল হক জানান, ‘চুরির ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’