আমতলীতে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলীতে ওষুধ ব্যবসায়ীরা গতকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। আমতলী উপজেলা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতি এই ধর্মঘটের ডাক দেয়। সমিতির সভাপতি সাধন দাস জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত নেওয়া নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর স্থানীয় বিক্রয় প্রতিনিধিরা মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত নেওয়া হবে না বলে আমতলীর বিভিন্ন ওষুধের দোকানে চিঠি দেন। এর প্রতিবাদে ধর্মঘট ডাকা হয়েছে।অন্যদিকে ওষুধ বিক্রয় প্রতিনিধি সমিতি ফারিয়ার নেতারা অভিযোগ করেন, কোম্পানির বিলের টাকা থেকে ব্যবসায়ীরা মেয়াদোত্তীর্ণ ওষুধের দাম কেটে রাখছেন। তাই দোকানগুলোতে ওষুধ সরবরাহ না করার জন্য চিঠি দেওয়া হয়েছে।