আমতলীতে কলেজ অধ্যক্ষের কক্ষে হামলা-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী ডিগ্রি কলেজে বুধবার দুপুরে হামলা চালিয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় অধ্যক্ষ মজিবর রহমান আমতলী থানায় সাধারণ ডায়েরি ও পরে মামলা করেছেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সোবাহানের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কলেজের শিক্ষক-কর্মচারীরা শহরে মৌন মিছিল করেন।এ ব্যাপারে আবদুস সোবাহান মুঠোফোনে জানান, হামলা বা ভাঙচুরের বিষয়ে তিনি কিছুই জানেন না। এইচএসসি পরীক্ষায় অধিক হারে টাকা আদায়সহ কলেজ অধ্যক্ষের নানা দুর্নীতির প্রতিবাদে ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে সোচ্চার হওয়ায় অধ্যক্ষ এই সাজানো নাটক করতে পারেন। তবে এইচএসসি পরীক্ষায় অধিক হারে টাকা আদায় করার বিষয়টি অধ্যক্ষ মজিবর রহমান অস্বীকার করেছেন।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার জানান, ভাঙচুরের ঘটনায় আলামত সংগ্রহ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।