আমতলীতে গাছচাপায় শিক্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী পৌর শহরের খুন্তাকাটা এলাকায় গাছের নিচে চাপা পড়ে গতকাল শনিবার দুপুরে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। নিহতের নাম মাওলানা ফারুক হোসেন (৫০)। তিনি উপজেলার তারিকাটা দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেন্ডেন্ট ছিলেন।নিহতের পারিবারিক সূত্র জানায়, গতকাল সকালে নিজ বাড়ির একটি নারকেল গাছ কাটার সময় গাছের কাটা একটি অংশ ফারুক হোসেনের গায়ে পড়লে তিনি জখম হন। উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তিনি মারা যান।