আমতলীতে জমি নিয়ে সংঘর্ষে চারজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলার কৃষ্ণনগর গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে চাষ করা নিয়ে সংঘর্ষে চার ব্যক্তি আহত হয়েছে। তাদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় রাহাত তালুকদার একখণ্ড জমি প্রতিবেশী বশির বয়াতির কাছে ইজারা দেন। ওই জমি নিজের দাবি করে আরেক প্রতিবেশী শাহ আলম বৃহস্পতিবার দুপুরে দলবল নিয়ে চাষ করতে গেলে বশির বয়াতি লোকজন নিয়ে বাধা দেন। এতে সংঘর্ষে উভয় পক্ষের বশির বয়াতি, আবদুল ওহাব, তপু ও আব্বাস বয়াতি গুরুতর আহত হন। এ ব্যাপারে আমতলী থানায় মামলা হয়েছে।