আমতলীতে ডাকাত আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার চিলা গ্রামে বুধবার গভীর রাতে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী টেঁটা (মাছ মারার বিশেষ ধরনের কোচ বা চল) ছুড়ে এক ডাকাতকে আটক করেছে। আটক হওয়া ডাকাতের নাম ফোরকান (৩০)। ফোরকান উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে বলে থানার পুলিশ নিশ্চিত করেছে। আমতলী থানার ওসি বাবুল আকতার জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। ফোরকানকে চিকিৎসার জন্য পুলিশ প্রহরায় আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।