আমতলীতে দুই বাড়িতে ডাকাতি, গৃহকর্তা জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের দুটি বাড়িতে সোমবার গভীর রাতে ডাকাতি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত দুইটার দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র্র ডাকাত দল প্রথমে পশ্চিম তক্তাবুনিয়া দাখিল মাদ্রাসার সুপার হারুণ অর রশিদের বাড়ি ও পরে পাশের হারুণ ডাকুয়ার বাড়ির দরজা ভেঙে ঘরে ঢোকে। ডাকাতেরা দুটি বাড়ি থেকে মোট ছয় ভরি স্বর্ণালঙ্কার ও অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতিতে বাধা দেওয়ার চেষ্টা করায় ডাকাতেরা গৃহকর্তা হারুণ ডাকুয়াকে কুপিয়ে জখম করে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হলদিয়া ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।