আমতলীতে পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী পৌর শহরে গতকাল সোমবার বিকেলে পুকুরে ডুবে সাকিব (১২) নামের এক স্কুলছাত্র মারা গেছে। সে কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামের দুধা প্যাদার ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, আমতলী পৌর শহরের একে স্কুল মোড় এলাকায় ফুপু আম্বিয়া বেগমের বাড়িতে সাকিব বেড়াতে এসেছিল। গতকাল বেলা তিনটার দিকে বাড়ির পুকুরে একা গোসল করতে নেমে সে ডুবে যায়। এক ঘণ্টা পর প্রতিবেশীরা তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ধানখালীর হাফেজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সাকিবের ফুপু আম্বিয়া বেগম জানান, সাকিবের মৃগী রোগ ছিল। এ কারণে সাঁতার জানা সত্ত্বেও সে পানিতে ডুবে মারা গেছে।