আমতলীতে পুকুরের মাছ লুট গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে পল্লি চিকিৎসক মাহেন্দ্র চন্দ্র শীলের বাড়ির পুকুর থেকে শনিবার বিকেলে একই গ্রামের আজাহার প্যাদার নেতৃত্বে¾ একদল সন্ত্রাসী জোরপূর্বক মাছ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ সময় সন্ত্রাসীদের বাধা দিতে গেলে হামলায় মিল্টন, জুয়েল ও হুমায়ূন নামের তিন ব্যক্তি আহত হয়েছেন৷ তাঁদের আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মাছ লুটের সময় আজাহার প্যাদাকে গ্রেপ্তার করা হয়েছে৷
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা ওই পুকুরের রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ মণ মাছ লুট করে নিয়ে গেছে৷ এক বছর আগে এই পুকুরে পোনা ছাড়া হয়েছিল৷
স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা জানান, আজাহার প্যাদা দুর্ধর্ষ প্রকৃতির লোক৷ দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হিন্দুদের নির্যাতন করে আসছেন এবং তিনি তাদের পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ করতে চান৷
আমতলী থানার ওসি সামসুল হক জানান, মাছ লুট করার সময় ঘটনাস্থল থেকে আজাহার প্যাদাকে গ্রেপ্তার করা হয়েছে৷