আমতলীতে বিএনপির কার্যালয় ভাঙচুর, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় ছাত্রদলের তিন কর্মী আহত হন। ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। আমতলী উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দীন ফকির অভিযোগ করেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বনির্ধারিত মিছিল ও সমাবেশ বানচালের জন্য উপজেলা ছাত্র ও যুবলীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন।আমতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুস সোবহান এ অভিযোগ অস্বীকার করেছেন।