আমতলীতে মহিষ ছিনতাই গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফজাল খানের চারটি মহিষ ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় গতকাল শনিবার বিকেলে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুব প্রথম আলোকে জানান, মহিষ ছিনতাইয়ের অভিযোগ পেয়ে পুলিশ ছিনতাইকারীদের ধাওয়া দেওয়া হয়। একপর্যায়ে জনতার সহায়তায় ইউনিয়নের মাইঠা নামক স্থান থেকে দুধা (৩৩) ও শহীদুল (৩৫) নামের দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার এবং মহিষগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।