আমতলীতে মাইককে ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার আর বরগুনার আমতলী পৌরবাসীর কান মাইকের শব্দে ঝালাপালা হবে না। আমতলী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীরা প্রচারণায় মাইক ব্যবহার করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে আমতলী ইউটি অ্যান্ড ডিসি হলে নির্বাচনসংক্রান্ত এক জরুরি সভায় তাঁরা এ অঙ্গীকার করেছেন।আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে সভায় পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনী আচরণবিধি নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত প্রার্থীদের কাছে প্রচারকাজে মাইক ব্যবহার না করার প্রস্তাব দেওয়া হলে সব কাউন্সিলর প্রার্থী এ ব্যাপারে একমত হন। তাঁরা গতকাল থেকেই মাইক পরিহারের অঙ্গীকার করেন।