আমতলীতে শিক্ষককে পিটিয়েছে প্রতিবেশীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমতলী পৌর শহরে গত সোমবার সন্ধ্যায় খোলা পায়খানা তৈরিতে বাধা দেওয়ায় মাহাফুজা বেগম (৪৫) নামের এক স্কুলশিক্ষককে পিটিয়ে আহত করেছে প্রতিবেশীরা। তিনি উপজেলার আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে মাহাফুজা বেগমের প্রতিবেশী অমল দুই বাড়ির সীমানায় সোমবার সকালে একটি খোলা পায়খানা তৈরি করছিলেন। মাহাফুজা বেগম খোলা পায়খানা তৈরিতে আপত্তি জানিয়ে যথারীতি কর্মস্থলে চলে যান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে অমল বাড়ির সীমানা অতিক্রম করে মাহাফুজা বেগমের সীমানায় ঢুকে খোলা পায়খানার নির্মাণকাজ শুরু করেন। সন্ধ্যায় বিদ্যালয় থেকে ফিরে এ কাজে বাধা দিলে অমল ও তাঁর পরিবারের সদস্যরা মাহাফুজা বেগমের ওপর হামলা চালায়। মারধরে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মাহফুজা বেগমকে আমতলী হাসপাতালে ভর্তি করে।ঘটনার পর পালিয়ে থাকায় অমল ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা যায়নি।