আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলীতে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে গত মঙ্গলবার রাতে আজিজ বয়াতী (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুলিশসাখালী গ্রামের বাসিন্দা।
আজিজ বয়াতী আমতলী উপজেলা সদর থেকে ভাড়া করা মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। পথে রাত সাড়ে আটটার দিকে আমতলী-পটুয়াখালী সড়কের খেকুয়ানি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমখি সংঘর্ষে আজিজ রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। আমতলী হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।