আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল শনিবার দুপুরে উপজেলার উত্তর রাওঘা গ্রামে আহসান বয়াতি (১৮) নামের এক শ্রমিক তরমুজবোঝাই পিকআপের চাপায় নিহত হন। আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটায় শুক্রবার রাত ১০টার দিকে শ্যালো ইঞ্জিনচালিত যান (টমটম) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক সবুজ (৩০) নিহত হন।