আমদানি কমিয়ে উৎপাদন বাড়ালে সক্ষমতা বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আমদানি-নির্ভরতা কমিয়ে দেশেই গাড়ি ও মোটরসাইকেল উৎপাদন করলে অর্থনৈতিক সক্ষমতা বাড়বে। তখন নিজেদের টাকায় শত শত পদ্মা সেতু করা সম্ভব হবে। বরিশালে গতকাল শুক্রবার এটলাস-জংসেন ব্র্যান্ডের মোটরসাইকেলের পরীক্ষামূলক চালনার (টেস্ট ড্রাইভ) উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, বিদেশ থেকে গাড়ি আমদানি করতে গিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা নষ্ট হয়। গাড়ি ও মোটরসাইকেল উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির পরিকল্পনা নিতে হবে। এর মাধ্যমে দেশের অর্থের সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।
রাষ্ট্রায়ত্ত¡শিল্পপ্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেডের আয়োজনে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে পরীক্ষামূলক মোটরসাইকেল চালনার উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।