প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মহদিপুর স্থলবন্দরে ট্রাকচালকদের ধর্মঘটের কারণে গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চার ঘণ্টা পণ্য আমদানি বন্ধ ছিল। বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক বেলাল হোসেন জানান, ধর্মঘটের কারণে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত পণ্য আমদানি বন্ধ থাকে। মহদিপুর স্থলবন্দরে শুক্রবার রাতে ভারতের এক ট্রাক চালককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ