আমদানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ছোট পাথর আমদানি গতকাল শনিবার থেকে বন্ধ রেখেছেন আমদানিকারকেরা। সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সংগঠনের পাথর-বিষয়ক উপকমিটির আহ্বায়ক কাজী মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ব্যাপারে তিনি একটি চিঠি সপ্তাহখানেক আগেই ভারতের মহদিপুর স্থলবন্দরের এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক বরাবর পাঠান। এতে বলা হয়, অযৌক্তিকভাবে পাথরের মূল্য বৃদ্ধি ও নিম্নমানের পাথর সরবরাহের কারণে ছোট পাথর আমদানি বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া নিম্নমানের পাথর সরবরাহ করায় দেশীয় পাথর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ব্যাপারে ব্যবস্থা না নিলে ৬ ফেব্রুয়ারি থেকে ছোট পাথর আমদানি বন্ধ থাকবে। তবে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বড় পাথর আমদানি চালু থাকবে।