প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ নগরের ফকিরহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারী হলেন মোহাম্মদ সোহাগ (২২) ও মামুনুর রশিদ ওরফে ছাগল মামুন (২৮)। সোহাগের বিরুদ্ধে ফেনী মডেল থানায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাঁর বাড়ি ফেনী সদর উপজেলায়। আর মামুনের বাড়ি সাতকানিয়া উপজেলার নগর নূরপাড়ায়।পুলিশ জানায়, সোহাগ ও মামুন দীর্ঘদিন ধরে বন্দরের কনটেইনার থেকে আমদানি ও রপ্তানি মালামাল চুরি এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী গাড়ি ছিনতাই করে আসছিল।