আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কাউন্সিল ছিল গতকাল রোববার। এ কারণে গতকাল উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে কোনো পণ্য আমদানি-রপ্তানি হয়নি। তবে দুই দেশের মধ্যে যাত্রী পারাপারে অসুবিধা ছিল না। আখাউড়া স্থলবন্দরের সহকারী শুল্ক কর্মকর্তা আরশাদ আলী এসব তথ্য জানিয়ে বলেছেন, আজ সোমবার থেকে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক থাকবে।