প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দু সম্প্রদায়ের দোল পূজা, হোলি উৎসব ও স্বাধীনতা দিবস উপলক্ষে ভোমরা স্থলবন্দর দিয়ে বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত চার দিন সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৭ মার্চ রোববার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী পরিচালক শরীফ আল আমিন বলেন, হিন্দু সম্প্রদায়ের দোল পূজা ও হোলি উৎসব উপলক্ষে ভারতের কাস্টমস ও সিঅ্যান্ডএফ ওয়েলফেয়ার কর্মচারী অ্যাসোসিয়েশন বুধ ও বৃহস্পতিবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে শুক্রবার বাংলাদেশে সাধারণ ছুটি ও শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষেও বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর। তবে এই সময়ে এ বন্দরের কাস্টমস ও ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে।