আমদানি-রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি এক দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার পুনরায় শুরু হয়েছে। ভারতের আমদানি-রপ্তানিকারকেরা সিরিয়াল না মেনে নিজেদের পণ্যবাহী ট্রাক পারাপার করার জের ধরে গত সোমবার এই আমদানি-রপ্তানি বন্ধ ছিল। দুই দেশের ব্যবসায়ী নেতাদের বৈঠকে বিষয়টির সুরাহা হওয়ায় গতকাল তা আবার শুরু হয়। বৈঠকে উভয় দেশের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা উপস্থিত ছিলেন।