আমদানি-রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম গতকাল রোববার থেকে পুনরায় চালু হয়েছে। গতকাল বেলা একটায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। বন্দরের কর্মকর্তা ও ব্যবসায়ীরা জানান, বন্দরের শুল্ক স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দেওয়ায় আমদানি ও রপ্তানিকৃত পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন ও রাজস্ব আহরণ কার্যক্রম চালু হয়েছে। শ্রমিকেরা কাজে যোগ দেওয়ায় পণ্য খালাস, পণ্য ভর্তি ও পণ্য সরবরাহও এখন স্বাভাবিকভাবে চলছে।