আমদানি-রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মঘট প্রত্যাহার হওয়ায় গতকাল সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু হয়েছে। ট্রাফিক অব্যবস্থাপনা দূর করার দাবিতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরের শ্রমিকেরা গত শনিবার থেকে ধর্মঘট শুরু করায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়েছিল।