আমদানিনিষিদ্ধ বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রেলস্টেশন থেকে ১৮ হাজার আমদানিনিষিদ্ধ ভারতীয় বড়ি উদ্ধার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার বিকেলের এই অভিযানে কেউ গ্রেপ্তার হয়নি।অভিযানে অংশ নেওয়া র‌্যাব-৭-এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নূর উজ জামান প্রথম আলোকে বলেন, কুমিল্লা থেকে এক যাত্রী এসব বড়ি নিয়ে ঢাকা-চট্টগ্রামগামী ট্রেনে ওঠেন। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম রেলস্টেশনে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালিয়ে যান।