আমদানির উদ্যোগ স্থগিত হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ড থেকে সরকারিভাবে চাল আমদানিতে বাংলাদেশের উদ্যোগ স্থগিত হয়ে যেতে পারে উচ্চ মূল্যের কারণে। ভারত থেকে চাল আমদানিও একই কারণে ভেস্তে গেছে। বাংলাদেশ বিশ্বের চতুর্থতম চাল উৎপাদনকারী দেশ। কিন্তু দেশে আগাম বন্যা, মজুতের সংকটের কারণে চালের দাম বেড়ে যায়। ফলে সম্প্রতি বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে চাল কেনার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ সরকারের এক কর্মকর্তা বলেছেন, থাইল্যান্ডের সঙ্গে চাল আমদানির চুক্তি সম্পন্ন করা যাচ্ছে না উচ্চ মূল্যের কারণে। থাইল্যান্ডের কাছ থেকে দুই লাখ টন চাল আমদানি করতে চেয়েছিল বাংলাদেশ। এই লক্ষ্যে থাই প্রতিনিধিদল সম্প্রতি ঢাকায় এসেছে। থাইল্যান্ড হয়তো নতুন প্রস্তাব দেবে।

রয়টার্স