আমন চাল সংগ্রহ অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। চলতি মৌসুমে জেলার আটটি খাদ্যগুদামের মাধ্যমে ৩ হাজার ৯৮৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এ জন্য ৪২৭ জন মিল মালিকের কাছ থেকে ৩৩ টাকা কেজি দরে এই চাল সংগ্রহ অভিযান চলবে ১৫ মার্চ পর্যন্ত। সদর এলএসডিতে গতকাল সোমবার চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা মুনতাজেরী, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আজিজুল ইসলাম, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেক সারোয়ার, চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি