আমন চাল সংগ্রহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি আমন মৌসুমে ঠাকুরগাঁও ও বগুড়ার দুপচাঁচিয়ায় আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
ঠাকুরগাঁওয়ে ১৯ হাজার ৭৩৯ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে চাল সংগ্রহের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মুহা. সাদেক কুরাইশী।
খাদ্য বিভাগ সূত্র জানায়, ৩২ টাকা কেজি দরে জেলার এক হাজার ৬০০ জন চালকলমালিকের কাছ থেকে এসব চাল সংগ্রহ করা হবে। জেলার ১২টি এলএসডির ৫৫টি খাদ্যগুদামের মাধ্যমে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে।
এদিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সাত হাজার ৬৯৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। তবে এ উপজেলা থেকে কোনো ধান সংগ্রহ করা হবে না। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডি এম সাখাওয়াত হোসেন জানান, ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহের কাজ চলবে। উপজেলায় তিনটি অঞ্চলে বিভক্ত চালকল মালিক সমিতির অধীনে ৫৩৩টি চালকল ও ১০টি অটো চালকল থেকে চাল সংগ্রহ করা হবে।