আমন সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে আমন সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস আনুষ্ঠানিকভাবে ওই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আয়নাল হক তালুকদার, সাধারণ সম্পাদক সামছুল হক শেখ, কোষাধ্যক্ষ রবিউল করিম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। এ বছর ১ হাজার ৪০৯ মেট্রিক টন আমন সংগ্রহ করা হবে। ২৫ মার্চ পর্যন্ত কার্যক্রম চলবে।