আমন সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় গতকাল রোববার থেকে চলতি মৌসুমের আমন সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সকালে উপজেলা খাদ্যগুদামে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য আমন সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ মাহমুদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মণ্ডল, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। এবার উপজেলার চাতালমালিকদের কাছ থেকে ৩১ টাকা কেজি দরে মোট ১৮৫ মেট্রিকটন চাল কেনা হবে।