আমন সংগ্রহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি আমন মৌসুমে পঞ্চগড়ে পাঁচ হাজার ১০৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে চাল সংগ্রহের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকসুদা বেগম, উপজেলা খাদ্য কর্মকর্তা রেজাউল করিম মুস্তাক, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। খাদ্য বিভাগ জানায়, ৩২ টাকা কেজি দরে ৩৬২ জন চালকল মালিকের কাছ থেকে এসব চাল সংগ্রহ করা হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদের জানান, জেলার আটটি খাদ্যগুদামের মাধ্যমে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে। পঞ্চগড় প্রতিনিধি