প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালীতে আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আমন চাল সংগ্রহ কমিটির উপদেষ্টা আবদুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংগ্রহ কমিটির সভাপতি সাহেলা আক্তার। এ সময় সেখানে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামালসহ স্থানীয় মিলমালিকেরা উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল বলেন, চলতি মৌসুমে ২৮ জন মিলারের কাছ থেকে ১৯৪ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করা হবে।