আমন্ত্রণ জানিয়ে কথা বললেন না খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতবিনিময়ের জন্য গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের গুলশানে নিজ বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এক ঘণ্টা পর খালেদা জিয়ার পক্ষ থেকে জানানো হয়, তিনি গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলবেন না। গতকাল গুলশানে চেয়ারপারসনের বাসভবনের সামনে রাত আটটা থেকে নয়টা পর্যন্ত অপেক্ষা করেন গণমাধ্যমের কর্মীরা। পরে রাত নয়টার দিকে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার সাংবাদিকদের জানান, খালেদা জিয়া তাঁদের সঙ্গে মতবিনিময় করবেন না। মতবিনিময়ের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিবেদকদের ই-মেইল ও মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হয়।