আমবাগান বাস্তুহারা কলোনিতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান বাস্তুহারা ছিন্নমূল কলোনির শতাধিক বস্তিঘর গতকাল বুধবার রাতে আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের নয়টি গাড়ি এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, রাত পৌনে আটটার দিকে বস্তির কোনো একটি ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার ৮-১০ মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেডের গাড়ি ঘটনাস্থলে চলে আসে। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বাস্তুহারা ছিন্নমূল কলোনির শতাধিক বস্তিঘর পুড়ে গেছে।