আমবাহী ট্রাকে চাঁদাবািজর প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ
পুলিশের বিরুদ্ধে আমবাহী ট্রাক থামিয়ে চাঁদা আদায় ও হয়রানির প্রতিবাদে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে নওগাঁর পোরশা উপজেলা আম ব্যবসায়ী সমিতি৷
দুপুরে পোরশা উপজেলার আড়তের মোড়ে সমিতির সভাপতি জোনাইদুর রহমান শাহ ও সাধারণ সম্পাদক মোস্তফা শাহের নেতৃত্বে কয়েক শ আম ব্যবসায়ী আড়ত বন্ধ রেখে বিক্ষোভ করেন। পরে সমিতির নেতারা চাঁদাবািজ ও হয়রািন অবিলম্বে বন্ধের দািব জানিয়ে ইউএনও ইফতেখার উদ্দীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দেন।
ব্যবসায়ীদের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন স্থানসহ রাজধানীর গাবতলী, আমিনবাজার, মগবাজারসহ বিভিন্ন চেকিং পয়েন্টে পুলিশ আমের ট্রাক দু-তিন দিন আটকে রাখে ও আমে ফরমালিন থাকার অভিযোগ তুলে মোটা অঙ্কের চাঁদা দািব করে। চাঁদার টাকা দিলে ট্রাক ছেড়ে দেওয়া হয়, অন্যথায় ফরমালিন থাকার কথা বলে সেগুলো নষ্ট করে ফেলা হয়৷