তুরাগপাড়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইজতেমায় যোগ দিতে আসছেন মুসল্লিরা। ছবি: প্রথম আলো
ইজতেমায় যোগ দিতে আসছেন মুসল্লিরা। ছবি: প্রথম আলো

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। এরই মধ্যে দেশবিদেশের লাখো মুসল্লি ইজতেমা ময়দানে যোগ দিয়েছেন। দ্বিতীয় পর্বে ঢাকাসহ ১৬টি জেলার মুসল্লিরা ২৯টি খিত্তায় অংশ নিয়েছে। রোববার ইজতেমা শেষ হবে।
বিশ্ব ইজতেমার পরিচালনা কমিটির সদস্য মো. গিয়াস উদ্দিন বলেন, ৮ জানুয়ারি এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। মাঝে চার দিনে বিরতি দিয়ে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্ব। আগামী ১৭ জানুয়ারি দুপুরের আগে যেকোনো সময় আখেরি মোনাজাত হবে।
দ্বিতীয় পর্বে অংশ নিতে এরই মধ্যে লাখো মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন। যানবাহন সংকট, ভিড়, যানজটসহ নানা ভোগান্তি এড়াতে গতকাল বৃহস্পতিবার থেকেই মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেন।
আজ ময়দানে জামাতে জুমার নামাজ আদায় করা হবে। এটিই এ বছরের জন্য বিশ্ব ইজতেমার শেষ জুমার নামাজের জামাত। জামাতে অংশ নিতে ইজতেমার মুসল্লিদের পাশাপাশি ঢাকা, গাজীপুর ও এর আশপাশের জেলার মুসল্লিরা সকাল থেকে ময়দানের দিকে আসছেন। বিভিন্ন যানবাহনের পাশাপাশি অনেকে পায়ে হেঁটে ইজতেমাস্থলের দিকে যাচ্ছেন।

মালামাল নিয়ে ইজতেমা ময়দানে যাচ্ছেন মুসল্লিরা। ছবি: প্রথম আলো
মালামাল নিয়ে ইজতেমা ময়দানে যাচ্ছেন মুসল্লিরা। ছবি: প্রথম আলো


গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, মুসল্লিদের নিরাপত্তা দিতে পাঁচ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে খিত্তায় খিত্তায় গোয়েন্দা পুলিশ দায়িত্ব পালন করছে। বিদেশি মুসল্লিদের জন্যও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া মোড়ে মোড়ে স্ট্রাইকিং ফোর্স, তল্লাশি চৌকি, নৌ-টহল থাকবে। পাশাপাশি পর্যবেক্ষণ টাওয়ার থেকে পর্যবেক্ষণ করা হবে। নিরাপত্তার জন্য ক্লোজ সার্কিট ক্যামেরাও রয়েছে।
মুসল্লিদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিতে টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান ইজতেমা ময়দানের উত্তর পাশে নিউ মন্নু কটন মিলের ভেতরে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসাসেবা পরিচালনা করছে। 

ইজতেমায় আসছেন মুসল্লিরা। ছবি: প্রথম আলো
ইজতেমায় আসছেন মুসল্লিরা। ছবি: প্রথম আলো
ইজতেমার মাঠে চলছে রান্না। ছবি: প্রথম আলো
ইজতেমার মাঠে চলছে রান্না। ছবি: প্রথম আলো
অজু ও গোসল করছেন মুসল্লিরা। ছবি: প্রথম আলো
অজু ও গোসল করছেন মুসল্লিরা। ছবি: প্রথম আলো
বিশ্রাম নিচ্ছেন মুসল্লিরা। ছবি: প্রথম আলো
বিশ্রাম নিচ্ছেন মুসল্লিরা। ছবি: প্রথম আলো