আমমোক্তারনামা দলিলে দাতা ও গ্রহীতার ছবি লাগবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন থেকে স্থাবর সম্পত্তি কেনাবেচা, উন্নয়ন এবং ঋণ গ্রহণের বিপরীতে, বন্ধক রাখার ক্ষেত্রে আমমোক্তারনামা দলিল (পাওয়ার অব অ্যাটর্নি) করতে দাতা ও গ্রহীতা উভয়ের ছবি লাগবে। গতকাল বৃহস্পতিবার সরকারের নিবন্ধন পরিদপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।নিবন্ধন পরিদপ্তরের এ সংক্রান্ত চিঠিতে জানানো হয়েছে, ৫ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী এই আদেশ জারি করা হয়েছে।