আমরণ অনশনে আইসিডিডিআরবির ফিরোজ আহমেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) কর্মী মঙ্গল সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ কর্তৃপক্ষের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। আজ সোমবার দুপুরে আইসিডিডিআরবির মূল ফটকের সামনে তিনি এ কর্মসূচি শুরু করেন।
বৈজ্ঞানিক জার্নাল ফেরত আনা, ব্র্যাকের কাছে জায়গা ইজারা দেওয়ার চুক্তি বাতিল করা, ল্যাবরেটরি পুনর্গঠনের উদ্যোগ বন্ধ করার দাবিতে কর্মী মঙ্গল সংস্থা আন্দোলন শুরু করেছে।
আজ সোমবার সকালে আইসিডিডিআরবির ক্যানটিনে আয়োজিত সমাবেশে কর্মী মঙ্গল সংস্থার নেতারা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন।
আরও পড়ুন: