আমরা অস্ত্রের শক্তিতে বিশ্বাসী নই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমরা অস্ত্রের শক্তিতে বিশ্বাসী নই, আত্মশক্তিই শাশ্বত শক্তি। এ শক্তি দিয়েই যেকোনো অসাধ্য সাধন করা সম্ভব।’ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে গতকাল শনিবার দুপুরে আশরাফুল ইসলাম এসব কথা বলেন। ভেড়ামারা উপজেলা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলই পারে সমাজব্যবস্থার উন্নতি করতে। সম্মেলনে মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ সরকারের বর্তমান সময়ে হাতে নেওয়া বিদ্যুৎপ্রকল্পগুলোর কাজ সমাপ্ত করতে পারলে আগামী বছরের মধ্যেই বিদ্যুতের সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। বিগত জোট সরকারের আমলে সারা দেশে ২৬ হাজার নেতা-কর্মীকে হত্যা ও ১০ হাজার নারীকে পাশবিক নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।