আমরা ইনটেনসিভ কেয়ারে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির সাংসদ টি আই এম ফজলে রাব্বী চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগের একলা চলো নীতিতে মহাজোটের শরিকেরা দিশেহারা। মনে হচ্ছে, আমরা ইনটেনসিভ কেয়ারে আছি। সরকারের এ অবস্থার অবসান হওয়া প্রয়োজন।’জাতীয় সংসদে গতকাল বুধবার রাষ্ট্রপতির ভাষণ সম্পর্ক্রেআনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে ফজলে রাব্বী চৌধুরী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সরকার পরিচালনায় গণদুর্বলতা আছে। অনেক মন্ত্রীর কাজে সরকার প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হবে।জাতীয় পার্টির এই সাংসদ বলেন, ‘দেশের মানুষ মানসম্মান নিয়ে শান্তিতে থাকতে চায়। মানুষের এ চাওয়া সরকারকে বাস্তবায়ন করতে হবে। কারণ, পারলে মহাজোট সরকারই পারবে। আর তা করতে ব্যর্থ হলে জাতি আমাদের ক্ষমা করবে না।’ সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সম্পর্ক্রেতিনি বলেন, সংসদীয় কমিটিগুলো ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো দাঁড়িয়ে আছে। এদের কথা কেউ শোনে না।গতকাল ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় আরও অংশ নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, এ কে এম রহমত উল্লাহ, রেজা আলী, সানজীদা খানম, জাতীয় পার্টির জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।আলোচনা শেষে সংসদের অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।