আমরা কোনো দলের সঙ্গে নাই
মোহাম্মদ লোকমান। ক্ষুদ্র ব্যবসায়ী। নগরের আগ্রাবাদ এলাকায় ফুটপাতে তাঁর দোকান। ছোট ও বড়দের প্যান্ট বিক্রি করেন। পঞ্চাশোর্ধ লোকমানের ব্যবসা ভালো যাচ্ছে না। কারণ হরতাল-অবরোধে বিক্রি নেই বললেই চলে। লোকমান বলেন, ‘আমরা তো কোনো দলের সঙ্গে নাই। সামান্য ব্যবসাপাতি চালিয়ে ছেলেমেয়েদের মুখে খাবার তুলে দিতে পারলেই ভালো থাকি। কিন্তু কয়েকদিন কোনো ব্যবসাই হচ্ছে না। আগে যেখানে দিনে দুই হাজার টাকা আয় করতাম, এখন সেখানে পাঁচ শ টাকাও বিক্রি হয় না।’
লোকমান তাঁর কষ্টের কথা জানাতে গিয়ে আরও বললেন, ‘রাস্তাঘাটের যে অবস্থা তাতে নিজেও ভয়ে থাকি, কখন কী দুর্ঘটনা হয়। কোথাও কিছু ঘটলে দোকান বন্ধ রেখে
পাশে বসে থাকি। পরে আবার দোকানে বসি। তারপরও দোকান খোলা রাখি। এ ছাড়া তো উপায় নেই। সংসার চালাতে হবে।’
স্ত্রী,ছেলেমেয়ে নিয়ে পাঁচ জনের সংসার চলে লোকমানের একার রোজগারে। বর্তমানে ব্যবসার জন্য জমানো টাকা ভেঙে চলতে হচ্ছে বলে তিনি জানিয়েছেন।