আমরা ক্ষমতায় যাওয়ার পথে এগিয়ে যাচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টি দেশ ও জনগণের কল্যাণের রাজনীতি করে বলেই আমরা আজ ক্ষমতায় যাওয়ার পথে এগিয়ে যাচ্ছি। দেশ ও জনগণের স্বার্থে ক্ষমতায় যাওয়ার জন্যই জাপাকে নির্বাচনে অংশ নিতে হবে।’রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে গতকাল সোমবার কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অসংগতি দূর করতে হবে। কারণ, সংসদ বহাল রেখে আরেকটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না।কুমিল্লা দক্ষিণ জেলা জাপার সভাপতি এয়ার আহমদ সেলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সাল চিশতি প্রমুখ।এরশাদ বলেন, ‘ন্যায় ও আদর্শের রাজনীতির মৃত্যু নেই। একসময় যাঁরা মনে করেছিলেন, আমরা টিকে থাকতে পারব না, তাঁদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। দেশের মানুষ এখন জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়।’