আমরা চাই জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জঙ্গিবাদীরা আবার সক্রিয় হয়ে উঠেছে। তারা পুলিশের অস্ত্র ছিনিয়ে নিচ্ছে। রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের মন্দির পুড়িয়ে দিয়েছে। আমাদের সংগ্রাম জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আমরা চাই জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে।গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের ষোলশহর এলজিইডি মিলনায়তনে আয়োজিত ডিপ্লোমা প্রকৌশলীদের আঞ্চলিক সম্মেলনে এসব কথা বলেন। তিনি এতে প্রধান অতিথির বক্তব্য দেন।সম্মেলনের আয়োজন করে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম এবং আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ। সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাফর আহমেদ সাদেক। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব আবু তাহের। মূল বক্তব্য পড়ে শোনান আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান খান। ধন্যবাদ জ্ঞাপন করেন আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি হোসেন আহমদ। হাছান মাহমুদ ঢাকার মতো চট্টগ্রামেও একটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।সম্মেলনের দ্বিতীয় পর্বে ছিল সাংগঠনিক অধিবেশন। এতে প্রধান অতিথি ছিলেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ। দিনব্যাপী সম্মেলনে পাঁচটি জেলা ও ৪৭টি উপজেলার ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।