আমরা জঙ্গি নই বোমার চেহারা দেখিনি: গালিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমরা রাজনীতি করি না। ভোট চাই না। মানুষের বুকে চাকু মারি না। মাথায় আঘাত করি না। বোমার চেহারা দেখি নাই। মানুষের কাছে কোরআন-হাদিসের দাওয়াত পৌঁছে দিতে চাই। এর পরেও শত্রু আমাদের পিছু ছাড়ছে না। আল্লাহর বাণী নিয়ে যুবসমাজকে সারা দেশে ছড়িয়ে পড়তে হবে।’ গতকাল বৃহস্পতিবার আহলে হাদিস যুবসংঘের দ্বিবার্ষিক কর্মী সম্মেলনে আহলে হাদিস আন্দোলনের আমির মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব এসব কথা বলেছেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।