আমরা জাতিগতভাবে শুধু ভাঙতে পারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোকচিত্রী শিরফ সারোয়ারের একক আলোকচিত্র প্রদর্শনীতে নিজের ক্যামেরায় ছবি তুলছেন এক দর্শনার্থী৷ গতকাল বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় l ছবি: প্রথম আলো
আলোকচিত্রী শিরফ সারোয়ারের একক আলোকচিত্র প্রদর্শনীতে নিজের ক্যামেরায় ছবি তুলছেন এক দর্শনার্থী৷ গতকাল বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় l ছবি: প্রথম আলো

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন ‘আমরা জাতিগতভাবে কিছুই তৈরি করতে পারি না, শুধু ভাঙতে পারি। রাষ্ট্র মানে টাকা কামানেরা জায়গা। দেশে শাসনকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে।’
গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় বিশ্ব প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে সাগরতলের আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবদুল্লাহ আবু সায়ীদ আরও বলেন, চোখের সামনে সেন্ট মার্টিন দ্বীপ ধ্বংস করা হচ্ছে। অবৈধভাবে ইটের তৈরি রিসোর্ট নিয়মিতভাবে গড়ে উঠছে, যা দেখার কেউ নেই।
জাতিসংঘ ঘোষিত বিশ্ব প্রাণবৈচিত্র্য দিবস ২২ মে৷ এবারের প্রতিপাদ্য বিষয় ‘দ্বীপের প্রাণবৈচিত্র্য’৷ বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলন (বাপা) এবং সামুদ্রিক পরিবশে সংরক্ষণবাদী সংস্থা ‘সেভ আওয়ার সি’ যৌথভাবে সাগরতলের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে৷
আলোকচিত্রী শরিফ সারোয়ারের একক আলোকচিত্র প্রদর্শনী নিয়ে তিন দিনব্যাপী চলবে এ প্রদর্শনী।
অনুষ্ঠানে বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন দাবি জানান, সেন্ট মার্টিন ধ্বংস বন্ধ করুন। সমুদ্রের জমি লিজ না দিয়ে দয়া
করে সমুদ্রকে বাঁচান। বাপার যুগ্ম সম্পাদক শাহজাহান মৃধা বলেন, বুড়িগঙ্গাকে বাঁচাতে পারলে বঙ্গোপসাগর বাঁচবে।
বঙ্গোপসাগরের তলদেশের জীববৈচিত্র্য নিয়ে মোট ৪২টি আলোকচিত্র রয়েছে প্রদর্শনীতে। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী। বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ প্রদর্শনী।