আমরা টেকনোলজিসের লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে আমরা টেকনোলজিস লিমিটেড। গত রোববার রাজধানীর একটি সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন আমরা টেকনোলজিসের চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ। কোম্পানির কার্যক্রম ও অগ্রগতিতে অবদান রাখার জন্য তিনি শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।